ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদর দফতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিএসএফ সদর দফতরের চতুর্থ ব্লকের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ডাক পাওয়ার সঙ্গে সঙ্গেই সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস