বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে চিকিত্সা শেষ না করেই হাসপাতাল থেকে জেলখানায় পাঠানোর অভিযোগ করেছেন দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে রিপন বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হওয়ার কারণে চিকিত্সার জন্য তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু তিনি আরোগ্য লাভ না করার পরও তাকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানোয় আমরা উদ্বিগ্ন।’ এতে রিজভীর শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা করেন রিপন।
রুহুল কবির রিজভীকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিত্সা লাভের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয বিবৃতিতে।