ক্যালিফোর্নিয়ায় ডাক্তারের মাধ্যমে 'আত্মহত্যা' অনুমোদন পাচ্ছে

 
ডাক্তেরর সহায়তায় 'আত্মহত্যা' আইনসম্মত হতে চলেছে যুক্তরষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। রাজ্য গভর্নর এসংক্রান্ত একটি বিলে সোমবার সই করার পর আইনে পরিণত হবে এটি। তবে এই আইনের বিরোধিতা করেছে ধর্মভিত্তিক ও প্রতিবন্ধিদের অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন।
 
এধরণের একটি আইন দেশটির ওরেগন রাজ্যে কার্যকর রয়েছে। এই আইন অনুযায়ী দুজন ডাক্তারের সম্মতিতে মানসিকভাবে বিপর্যস্ত কোন রোগী ওষুধ প্রয়োগের মাধ্যমে নিজের জীবনাবসান করতে পারেন। তবে এধরণের অনুমতির আগে নিশ্চিত হতে হবে যে ওই রোগী আর ছয় মাসের বেশি বাঁচার সম্ভাবনা নেই।
 
আগামী বছর ১ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে। তবে কাউকে চাপ দিয়ে বা অনুরোধ করে রোগিকে এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করা যাবে না। সূত্র: রয়টার্স