তথ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে সরকারি পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করতে ঢাকায় এসেছেন ভারতীয় পরিচালক মুকেশ ভাট ও রমেশ সিপ্পি। সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় জনপ্রিয় এই দুই পরিচালক।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিটিভির মহাপরিচালক আসাদ মান্না, দেশিয় প্রযোজক নেতাসহ সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকজন তারকা। দেশিয় তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন সুবর্ণা মুস্তাফা, ওমর সানী, কেয়া, পরীমনি, কোনাল, কণা, কুসুম শিকদারসহ অনেকে।
জানা গেছে, চলচ্চিত্র ব্যবসা নিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তারা সফরে এসেছেন। আর তাদের এই সফরে দুই দেশের চলচ্চিত্র অঙ্গনসহ বেশকিছু বিষয়ে সার্বিকভাবে সম্পর্কের উন্নয়ন হবে বলে মনে করছেন অনেকেই।