ইচ্ছাকৃতভাবে রুশ যুদ্ধবিমান তুরস্কে ঢুকেছিল: ন্যাটো

 
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যবস্তুতে গত কয়েকদিন ধরে হামলা চালানোর সময় তুরস্কের আকাশসীমায় দ্বিতীয়বারের মতো রুশ যুদ্ধবিমান ঢুকে পড়াকে 'ভুল বলে মনে করছে না' ন্যাটো। দীর্ঘ সময় ধরে তুরস্কের আকাশে বিমান থাকার রুশ ব্যাখ্যা যথার্থ নয় বলে মনে করেন ন্যাটোর মহাসচিব জ্য স্টোলটেনবার্গ।
 
সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কে যুদ্ধ বিমান ঢুকে পড়াকে 'ভুল' বলে জানিয়েছিল রাশিয়া। দেশটি দাবি করে, বিমানগুলো সামান্য সময়ের জন্য তুর্কি আকাশ সীমায় ছিল।
 
সোমবার তুরস্কের সেনাবাহিনী জানায়, তাদের আকাশে অজ্ঞাত একটি ফাইটার জেট উপস্থিত থাকার কথা জানতে পেরেছেন তারা। এই বিমানটি তাদের এফ-১৬ যুদ্ধবিমানকে রাডার দিয়ে টার্গেট হিসেবে রেখেছিল। এর আগে রবিবারও অনুরূপ একটি ঘটনায় একটি মিগ-২৯ তুরস্কের জেটগুলোকে লক্ষ্য বানিয়েছিল।