টুইটারের দায়িত্ব নিলেন জ্যাক ডরসি

অবশেষে টুইটারের নেতৃত্ব খরা কাটলো। আর তা কাটাতে গিয়ে সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসিকে। এর আগে তাকে সাময়িকভাবে সিইও হিসেবে কাজ করতে দেওয়া হলেও স্থায়ী করা হয়নি।
এবারে পূর্ণকালীন ও স্থায়ী সিইও হিসেবেই কাজ করবেন তিনি। সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারে টুইটারের ধ্বস নেমেছে, জনপ্রিয়তাতেও পিছিয়ে পড়েছে এই মাইক্রোব্লগিং সাইট।

 সেখান থেকে টুইটারের উত্তরণে জ্যাক ডরসি ভূমিকা রাখবেন বলে আশাবাদ টুইটারের পরিচালনা পর্ষদের।