g বিনোদন রিপোর্ট
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উত্সব। হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এই আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলছে। ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উত্সবে রয়েছে অ্যাক্রোবেটিক প্রদর্শনী, সঙ্গীত, নৃত্য, যন্ত্রসঙ্গীত, মঞ্চনাটক, যাত্রাপালা, পালাগান, পাপেট শো, ব্যান্ডসঙ্গীত ও দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনা। উত্সবটি শেষ হবে আজ। অনুষ্ঠানে প্রথমদিনে ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এছাড়া ৭ মার্চ উপলক্ষে বিশেষ নাটক মুজিব মানে মুক্তি মঞ্চস্থ হয়।