অস্ট্রেলিয়ার পুলিশ সদর দপ্তরের সামনে গুলি করে একজন কর্মী হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোড়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম সিডনি থেকে আজ বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
সিডনি পুলিশ একটি বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়ার বন্দর নগরী সিডনির পশ্চিমাঞ্চলে আজ বুধবার সকালে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত পাঁচজনের বয়স ১৬ থেকে ২৪ বছরের মধ্যেগত শুক্রবারে নিউ সাউথ ওয়েলসের সদর দপ্তর সিডনির পারামেত্তার সামনে স্কুলছাত্র ফরহাদ জাবেরের গুলিতে পুলিশের অর্থায়ন বিভাগের কর্মী কার্টিস চ্যাং নিহত হন। ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী কিশোর।
এর আগে বুধবার জাবেরের স্কুল থেকে ১৭ বছর বয়সী এক তরুণকে ফেসবুক পোস্টে জাবেরকে সমর্থন দেওয়ায় গ্রেফতার তরা হয়। তবে পুলিশ জানিয়েছে এই তরুণের গ্রেফতারের সঙ্গে বুধবারের গ্রেফতারের কোনো সংযোগ নেই। বিবিসি