যুক্তরাষ্ট্রে গেলেন ঢাকার ২ মেয়র

 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন যুক্তরাষ্ট্র সফরে গেছেন।
 
মঙ্গলবার দিনগত রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশে তারা ঢাকা ত্যাগ করেন।
 
৮ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে 'আওয়ার সিটিজি, আওয়ার ক্লাইমেট' শীর্ষক অনুষ্ঠানে দুই মেয়র যোগ দেবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ঢাকার দুই মেয়রকে আমন্ত্রণ জানিয়েছেন।