২৫ বছর পর মিয়ানমারে আয়োজিত সাধারণ নির্বাচনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) জিতলে সরকারের নেতৃত্ব নিজ হাতে তুলে নেবেন বলে ওয়াদা করলেন শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি।
এবারের নির্বাচনে বড় জয়ের সম্ভাবনা রয়েছে বিরোধি দলে থাকা সু চির এনএলডি দলের। সেই প্রসঙ্গে ইন্ডিয়া টুডে টিভিতে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি স্পষ্ট করে বলতে চাই, যদি এনএলডি নির্বাচনে জয় পায় এবং আমরা সরকার গঠন করতে পারি তাহলে সরকারের নেতৃত্ব থাকবে আমার হাতে। সেটা আমি প্রেসিডেন্ট হই বা না হই।'
উল্লেখ্য, বিদেশি নাগরিক বিয়ে করার কারণে সু চি মিয়ানমারের সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য নয়। কিন্তু তারপরও তিনি কিভাবে সরকারকে নেতৃত্ব দেবেন, তা সাক্ষাৎকারটিতে স্পষ্ট করা হয়নি। বিবিসি।