গল্পের প্রয়োজনে আরও বেশি খোলামেলা হতে প্রস্তুত আমি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুশকা শর্মা। বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি মিডিয়ার বাতাসে আলোচনায় এসেছেন ভিন্ন ভিন্ন প্রসঙ্গে। কখনও নিজের প্রেমিকের সাথে অন্তরঙ্গ দৃশ্যে, আবার কখনও বা প্রেমিকের খেলার মাঠে খেলা দেখতে গিয়ে সময় উঠে এসেছেন আলোচনার শীর্ষে। তবে এবার আলোচনায় এসেছেন ভিন্ন প্রেক্ষাপটে। সম্প্রতি করণ জোহরের প্রযোজনায়  ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন অনুশকা। আর সেই চলচ্চিত্রটির একটি দৃশ্যে রঙিন শিফন শাড়িতে প্রায় খোলামেলা অবস্থাতেই দেখা যাবে তাকে।  আর এই বিষয়টি প্রকাশ পাওয়ার পরপরই বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনামে আসেন তিনি।

 

এ বিষয়ে অনুশকা তার টুইটারে বলেন, ‘আমি অভিনয়ের ক্ষেত্রে চরিত্রের প্রয়োজনে এর চেয়েও বেশিকিছু করতে পারি। আমি যখন অভিনয় করি তখন আমার দর্শকদের কথা মাথায় রাখার পাশাপাশি আমার চরিত্রের প্রতিও সমানভাবে খেয়াল রাখি। সেক্ষেত্রে কোনো গল্পের চরিত্র যদি আমাকে খোলামেলাভাবে উপস্থাপন করতে হয় তাহলে তো আমাকে তাই করতে হবে। আর আমার মনে হয় একজন অভিনয়শিল্পীর অভিনয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি খেয়াল রাখা উচিত তার চরিত্রের প্রয়োজনটা কি সেটার ওপর।’