শিশু গৃহকর্মী হ্যাপিকে নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. নুরু মিয়ার আদালতে শুনানি চলছে।
এর আগে মঙ্গলবার মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান শাহাদাতের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
গত সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান শাহাদাত। ঐদিনই শুনানি শেষে জামিন ও রিমান্ড বআবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো হয়।
একই মামলায় শাহাদাতের স্ত্রী নিত্যকে মালীবাগ থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় আদালত।