ধর্ষণের অভিযোগে শ্রীলঙ্কায় চার সেনাসদস্যের কারাদণ্ড

এক তামিল নারীকে গণধর্ষণের অভিযোগে সেনাবাহিনীর চার সদস্যকে ২৫ বছরের কারাদন্ড দিয়েছে শ্রীলঙ্কা। দেশটির জাফনা হাইকোর্টের দেয়া এই রায় শ্রীলঙ্কার বিচারিক ইতিহাসে একটি বিরল ঘটনা।
 
 
২০১০ সালে বিশ্বমাদুরের কিলিনোচ্চি পুনর্বাসন ক্যাম্পে  ওই নারী চার সেনাসদস্যের ধর্ষণের শিকার হন।  তামিল বিদ্রোহীদের পরাজিত করে এই প্রদেশ থেকে হটিয়ে দেওয়ার এক বছর পরে এই ঘটনাটি ঘটে। শ্রীলঙ্কার উত্তরাঞ্চল প্রদেশের রাজধানী জাফনার হাইকোর্টে রায়ের পরে বিচারক মানিকাভাসাগর ইল্লানচেলিয়ান বলেন, তাদের দীর্ঘ সাজা দেওয়া হয়েছে কারণ তারা সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ন করেছে।
 
 
শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর সদস্যদের যৌনঘটিত অপরাধে শাস্তি হওয়া অনেক বিরল ঘটনা। গত মাসে জাতিসংঘ একটি প্রতিবেদনে বলে, অপরাধীরা দায়মুক্তি পেয়ে যাচ্ছে। এই প্রতিবেদনে আরো বলা হয় উত্তরাঞ্চল প্রদেশের আদালতে ১৯ টি মামলার কার্যক্রম চলছে এবং পূর্বাঞ্চলের প্রদেশে চলছে ২০ টির। এবং বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরা শিশু। এই ৩৯ টি মামলায় অভিযুক্ত ৫৮ জনের মধ্যে ৩২ জনই হচ্ছেন সশস্ত্রবাহিনীর সদস্য। বিবিসি