যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে ১১ অক্টোবর

কলম্বাস দিবস  উপলক্ষে আগামী ১১ই অক্টোবর রবিবার, ২০১৫, ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। এছাড়া কনস্যুলার সেকশন, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।  
 
কলম্বাস দিবস যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন। ১৪৯২ সালে কলম্বাসের বাহামা দ্বীপপুঞ্জে প্রথম ইউরোপিয়ান হিসেবে আমেরিকায় পা রাখেন বিখ্যাত ক্রিস্টোফার কলম্বাস। ১৯০৬ সালে প্রথম কলোরাডো অঙ্গরাজ্য অক্টোবরের ১২ তারিখ আনুষ্ঠানিক ছুটি হিসেবে ঘোষিত হয়। ১৯৩৭ সাল থেকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে পুরো যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে। প্রতি অক্টোবর মাসের দ্বিতীয় সোমবার এই দিবসটি পালন করা হয়।
   
দূতাবাস বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে।  এজন্য তারা ৫৫৬৬-২০০০  নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন। প্রেস রিলিজ।