মুম্বাই চলচ্চিত্র উৎসবে জয়া আহসান

 
বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছেন। তার অভিনীত ‘রাজকাহিনী’ ছবিটি উৎসবে আমন্ত্রণ পেয়েছে। আগামী ২৯ অক্টোবর শুরু হচ্ছে উৎসব।
 
ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় মঙ্গলবার ফেসবুকে এই তথ্য নিশ্চিত করে জানান, ইন্ডিয়া স্টোরি বিভাগে আমন্ত্রণ পেয়েছে ছবিটি।
 
IMG0
জয়া ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, প্রিয়াংকা সরকার, কৌশিক সেন, আবির চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, এনা সাহা, ব্রাত্য বসু, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ প্রমুখ। কাহিনীনির্ভর এই ছবিতে থাকছে কয়েকটি গান।
 
১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট নিয়ে সৃজিত মুখোপাধ্যায় নির্মাণ করেছেন ‘রাজকাহিনী’। আসন্ন দুর্গা পূজায় ছবিটি মুক্তি পাবে।