শহরের নামী স্কুল-কলেজে মাদক বিক্রি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করছে পুলিশ। এ সময় উদ্ধার ৪৬০ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।
ওই মাদক বিক্রি চক্রের সদস্যদের টার্গেট ছিল শহরের নামী স্কুল-কলেজগুলো। সচ্ছল পরিবারের শিক্ষার্থীর কাছে বিক্রি করা হতো নিষিদ্ধ মাদক। টাকার বিনিময়ে তাদের ঠেলে দেওয়া হত অন্ধকারের পথে।
গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হল- সাবিনা বিবি এবং বাপি মোল্লা। তাদের আগামী ১৬ মার্চ পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে ভারতের আলিপুর আদালত।
আরো পড়ুন: আঘাত হানলো পাখির ঝাঁক, ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত
কলকাতা পুলিশ জানান, বৃহস্পতিবার বাইপাস লাগোয়া এলাকা থেকে ফাঁদ পেতে দুজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের নার্কোটিক্স শাখা। সাবিনা বিবি এবং বাপি মোল্লার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারশো ষাট গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
ইত্তেফাক/বিএএফ