পুলিশের আইজি একেএম শহীদুল হক বলেছেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি আইনশৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে। দুই চারটি ঘটনা ঘটলেই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এটার সঙ্গে আমি একমত না।’
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর কমিউনিটি পুলিশিং এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিদেশি হত্যার ঘটনাগুলো দক্ষ তদন্ত কর্মকর্তা দ্বারা তদন্ত করা হচ্ছে। দক্ষ তদারককারী নিয়োগ করা হয়েছে। আশা করি তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদঘাটন করতে পারবো। আমাদের প্রতি আস্থা থাকতে হবে, পুলিশকে সময় দিতে হবে।’
দেশের আইএসের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি এখন কথা বলবো না। মামলার তদন্ত শেষে এ ব্যাপারে কথা বলবো।’
খবর বাসসের।