টেনিস বলে মাদক, ব্যাগে মোবাইল যাচ্ছে কারাগারে

 
কারাবন্দিরা কৌশলে মোবাইল ফোন থেকে শুরু করে মাদকও পাচ্ছে বলে স্বীকার করেছেন বাংলাদেশের কারা কর্তৃপক্ষের প্রধান সৈয়দ ইফতেখার উদ্দিন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই ধরনের কয়েকটি নজির তুলে ধরেন তিনি।
 
টেনিস বল, ব্যাগ, ওষুধের কৌটা দেখিয়ে সৈয়দ ইফতেখার বলেন, ‘বাহির থেকে দেখলে মনে হবে টেনিস বল। কিন্তু বলের ভেতর মাদক, সিম রয়েছে। বলগুলো বাহির থেকে কারাগারের ভেতরে নিক্ষেপ করা হয়েছে।’
 
একটি ব্যাগ দেখিয়ে তিনি বলেন, ‘মনে হচ্ছে ব্যাগটি খালি। আসামির স্বজনরা কাপড় পাঠিয়েছেন তার বন্দির জন্য। কিন্তু ব্যাগের তলানিতে আরেকটি ফলস পকেট রয়েছে। ওই পকেটে থেকে মোবাইল পাওয়া গেছে।’
 

তবে কারা মহাপরিদর্শক ইফতেখার দাবি করেছেন, কারাগারে থাকা অবস্থায় বন্দিরা বাইরের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। যোগাযোগের যে অভিযোগ রয়েছে, তার সুযোগ ঘটে বন্দিদের আদালতে নেয়ার সময়।