সিরিয়ায় ইসলামিক স্টেটসের বিরুদ্ধে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন টিভি চ্যানেল সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার বরাত দিয়ে একটি প্রতিবেদনে এই কথা জানায়।
তবে রাশিয়া সিএনএনের প্রতিবেদনকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে।
সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক , মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা জানিয়েছেন ১৫০০ কিলোমিটার দুরের কাস্পিয়ান সাগরে অবস্থিত রুশ জাহাজ থেকে নিক্ষিপ্ত ২৬ টি ক্ষেপণাস্ত্রর ৪ টি ইরানে বিধ্বস্ত হয়েছে। তবে ঠিক কোথায় এই ক্ষেপণাস্ত্রগুলো বিধ্বস্ত হয়েছে সেটা জানাতে পারেনি। এতে বেসামরিক মানুষের হতাহত হওয়ার আশঙ্কা করা হয়েছে। কাস্পিয়ান সাগরে নৌবহর থেকে সিরিয়ায় আইএসসহ সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোর স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে রাশিয়া। ইরান ও ইরাক পেরিয়ে সেগুলোকে সিরিয়ায় পৌঁছাতে হয়।
IMG0
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সিএনএনের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছে । রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনোশেনকভ বলেন, সিএনএন এর মতো আমরা কোনো বেনামী সূত্র ব্যবহার করে কোনো তথ্য প্রদান করি না। বরং মিসাইল যে সময়ে আঘাত হানছে সেটা একদম একই সময়ে আমরা প্রকাশ করছি। কোনোশেনকভ আরো বলেন প্রত্যেকটি লক্ষ্যে আঘাত করার আগে ও পরে ছবি তোলা হচ্ছে এবং রাশিয়ান দ্রোন ২৪ ঘন্টা সিরিয়ার আকাশ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এদিকে ইরান থেকেও তাদের মাটিতে রাশিয়ান ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হওয়ার কোনো দাবি করা হয়নি। বরং তাদের জাতীয় টেলিভিশন প্রেস টিভি আইআরের ওয়েবসাইটে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রর বক্তব্য সবার শীর্ষে রয়েছে। সিএনএন, আরটি টাইমস ও প্রেস টিভি ইরান