ভারতে পরিবারের সদস্যদের নিয়ে গরুর মাংস খাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় নীরবতা ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, হিন্দু-মুসলমান একে অপরের বিরুদ্ধে লড়াই না করে তাদের একসঙ্গে যুদ্ধ করা উচিত দারিদ্রের বিরুদ্ধে।
গত সেপ্টেম্বর মাসে গরুর মাংস খাওয়ার অভিযোগে ভারতের উত্তর প্রদেশের দাদরি গ্রামে মোহাম্মদ আখলাককে পিটিয়ে মেরে ফেলা হয়। ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষদের কাছে গরু পবিত্র প্রাণী। মোদির সরকার বেশ কয়েকটি রাজ্যে গো হত্যা নিষিদ্ধ করেছে।
মোহাম্মদ আখলাকের মৃত্যুর ঘটনায় জাতীয় ও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হয় মোদির সরকারকে। বিহারে একটি নির্বাচনী প্রচারণায় মোদি বলেন, আমি এটা আগেও বলেছি, হিন্দুদের সিদ্ধান্ত নিতে হবে তারা কি মুসলিমদের সঙ্গে লড়াই করবে না দারিদ্রের বিরুদ্ধে করবে। মুসলিমদেরও সিদ্ধান্ত নিতে হবে তারা হিন্দুদের সঙ্গে লড়াই করবে না দারিদ্রের বিরুদ্ধে। দুই দলকেই একসঙ্গে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। দেশের সবাইকে এক হয়ে লড়াই করতে হবে দারিদ্রের বিরুদ্ধে। দেশের সবাইকে একতাবদ্ধ হতে হবে, একমাত্র সাম্প্রদায়িত সম্প্রীতি ও ভাতৃত্ববোধ জাতিকে এগিয়ে নিয়ে যাবে। মানুষকে রাজনীতিবিদদের বিতর্কিত মন্তব্যে কান দেওয়া উচিত না, কারণ তারা এটি করে থাকেন রাজনৈতিক সিদ্ধি লাভের জন্য।
সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মোদির আহ্বান এমন দিনেই দিয়েছেন যেদিন কাশ্মীরে তার দল বিজেপির একজন সাংসদ এক মুসলিম সাংসদকে পিটিয়েছেন তার ব্যক্তিগত অনুষ্ঠানে গরুর মাংস বিতরণের জন্য। কাশ্মীরের সাংসদ রশিদ আহমেদ বলেছেন, তিনি কাশ্মীরে গরুর মাংসের উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য এই কাজ করেছেন। তিনি যোগ করেন, যারা শুকরের মাংস খায় ও মদ পান করে তাদের কী আমি মারতে যাই? বিবিসি