ব্যক্তিগত ইমেইল ব্যবহারের পক্ষে টার্নবুল

 
সরকারি কাজকর্ম করতে ব্যক্তিগত ইমেইল ব্যবহারের পক্ষে সাফাই গাইলেন অস্র্বেলীয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। প্রধানমন্ত্রীর এ ধরনের কর্মকাণ্ডে দেশটির পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশ হলে তার দপ্তর থেকে এ বিবৃতি দেয়া হয়। খবর বিবিসির।
 
বিবৃতিতে টার্নবুলের মুখপাত্র বলেন, ‘অনেক এমপি এবং মন্ত্রীরা সুবিধাজনক এবং খুব অল্প আয়াসে কাজ সেরে ফেলতে পারেন বলে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে থাকেন। প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি স্থানীয় ইমেইল ব্যবহার করেন। টার্নবুল যখন মন্ত্রী ছিলেন তখন তিনি বলেছিলেন—তিনি উইকার ম্যাসেজ অ্যাপ ব্যবহার শুধু এর নিরাপত্তা সুবিধার জন্য। এ ছাড়া, উইকার থেকে বলা হয়েছে—এটা বার্তা নিজেই সংকোচন ও ধ্বংস করে দিতে পারে তাই এটা চিহ্নিত করা যায় না।’