অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে এমনিতেই গুঞ্জন রয়েছেন। এবার সেই গুঞ্জনে যোগ হলো নতুন রসদ। মাঝরাতে সিদ্ধার্থের বাসায় গিয়ে গোপন ক্যামেরায় ধরা পড়েছেন দুইজন।
IMG0
শাহিদ কাপুরের সঙ্গে তার সিনেমা শানদার-এর তৃতীয় গান ‘নিঁদ না মুঝকো আয়ে-র’ রিলিজ অনুষ্ঠানে ছিলেন আলিয়া ভাট। সেখান থেকেই তিনি সিদ্ধার্থের বাড়ি চলে যান বলে একটি গণমাধ্যমে জানানো হয়েছে।
আলিয়া ও সিদ্ধার্থের ডেটিংয়ের কথা আর গোপন নেই। যদিও দুজনেই এ ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি। তবে বেশ কয়েকবারই তাদের একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে। সেই ছবিও ধরা পড়েছে ক্যামেরায়।