ব্রাজিল হত্যাকাণ্ডে কর্মকর্তাদের আরো ৯ সহযোগী গ্রেফতার

 
ব্রাজিলের সাও পাওলোর শহরতলিতে একটি ধারবাহিক হত্যাকাণ্ডে অভিযুক্ত কর্মকর্তাদের আরো নয় সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা বলছেন—তারা সম্ভবত এলাকাটিতে একটি ডাকাতির সময় একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করার প্রতিশোধ নিতে চাচ্ছিলেন। খবর বিবিসির।
 
সাও পাওলো এলকায় পুলিশের বড় ধরনের একটি অভিযানে সন্দেহভাজন ওই নয়জনকে গ্রেফতার করা হয়। চার শর বেশি পুলিশ অভিযানটিতে অংশ গ্রহণ করেন। এ সময় তারা আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন এবং আরো কিছু জিনিস জব্দ করে।
 
১৩ আগস্ট সংঘটিত ওই হত্যাকাণ্ডে ১৯ জনকে খুন করা হয়। প্রত্যাক্ষদর্শীরা বলেছেন—গুলি করার পূর্বে মুখোশ-পরিহিত বন্দুকধারীরা গাড়ি থামায়। অনেক ক্ষেত্রে তারা হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের নাম কিংবা তাদের অপরাধমূলক রেকর্ড আছে কি না, তা পরীক্ষা করে দেখেন।