‘চেগুয়েভারা এ দেশের তরুণদের বুকে রয়েছে’

 
 
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘ব্যাগ ও গেঞ্জিতে ছাপসহ বিভিন্ন স্থানে চেগুয়েভারার ছবি দেখা যায়, এতে করে এদেশের তরুণরা চে’কে বাঁচিয়ে রেখেছে। চেগুয়েভারা এদেশের তরুণদের বুকে রয়েছেন।’
 
শুক্রবার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ঋষিজ শিল্পী গোষ্ঠী আয়োজিত বিপ্লবী চেগুয়েভারার ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ‘এদেশের এক শ্রেণির বিপ্লবী সমাজতন্ত্রের জন্য জীবন যৌবন বিলিয়ে দিয়েছিলেন পরবর্তীতে তাদের মধ্যে কেউ কেউ ভোগবাদী জীবনের দিক ঝুকে পরে। এখন তাদের মোহভঙ্গ হতে শুরু করেছে।’
 
এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মন্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন ঋষিজ শিল্লী গোষ্ঠীর সভাপতি ফকির আলমগীর। কবিতা আবৃত্তি করেন রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী লীনা, গণসঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী, ক্রান্তি ও বহ্নিশিখা প্রমুখ।
 
রাশেদ খান মেনন বলেন, ‘এ দেশের তরুণদের সমাজকে বদলীয়ে দেবার জন্য চেগুয়েভারার বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিতে হবে। চে শুধুমাত্র কিউবার নেতা ছিলেন না। তিনি আন্তর্জাতিয়তাবাদে বিশ্বাস করতেন বলে তিনি ল্যাতিন আমেরিকার দিকে বিপ্লবের জন্য ঝুকে পরে। বিপ্লব করার জন্য তিনি দেশে দেশে ঘুরে বেরিয়েছেন।’
খবর বাসসের।