সৌদি আরবে নৃশংসভাবে ভারতীয় এক গৃহকর্মীর হাত কেটে নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। গত সপ্তাহে বাড়ি থেকে পালাতে চেষ্টা করার অভিযোগে ৫৮ বছর বয়সী কস্তুরি মুনিরাথিনামের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় বাড়ির মালিক।
তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের অভিযোগ, সৌদি নিয়োগকারীরা তার ওপর নিয়মিতই নির্যাতন চালাত। এব্যাপারে এখনো কোন মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইটারে লিখেছেন, 'এটা গ্রহণযোগ্য নয়। এটা নিয়ে সৌদি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। নির্যাতিতের সাথে আমাদের দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে।'
দক্ষিণ ভারতের চেন্নাইয়ের অধিবাসী কস্তুরির পরিবার জানায়, নির্যাতনের নিয়ে অভিযোগ জানানোয় তার নিয়োগকারীরা ক্ষুব্ধ ছিল। তিন মাস আগে ওই পরিবারে কাজ নিয়েছিল সে। পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সূত্র: বিবিসি