হজে পদদলিত হয়ে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। গত ২৪ সেপ্টেম্বর মিনায় পদদলিত হয়ে এখন পর্যন্ত মোট ১৪৫৩ জন হাজি নিহত হওয়ার কথা জানা গেছে।
নিহত ৬৭ জন ছাড়াও আরো ১০৯ জন বাংলাদেশি হাজি এখনো নিখোঁজ রয়েছেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি শুক্রবার এই তথ্য জানান। তিনি আরো জানান, অধিকাংশ নিহত হাজির পরিবার ইচ্ছা নিহতদের লাশ সৌদি আরবেই কবর দেয়া হোক।
এর আগে গত বৃহস্পতিবার হজ এজেন্সিগুলোর সংগঠনের সভাপতি মোহাম্মদ ইবরাহিম বাহার নিহত আরো ১২ জনের কথা জানিয়েছিলেন। তখন এই সংখ্যা ছিল ৬৩। গত ৫ অক্টোবর জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট ১৩১ জন হাজি নিখোঁজ থাকার জানিয়েছিল।