হোস্ট হচ্ছেন জেনিফার লোপেজ

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৫-এর স্টেজ মাতাবেন সঙ্গীতের জনপ্রিয় নাম জেনিফার লোপেজ। তবে পারফর্মার হিসেবে থাকার পাশাপাশি প্রথমবারের মতো অনুষ্ঠানটির হোস্ট হিসেবেও থাকবেন তিনি। 
 
এ বিষয়ে লোপেজ জানান, প্রতিবছর আমি এই অনুষ্ঠানটিতে পারফর্মার হিসেবে থাকি, কিন্তু এ বছর অনুষ্ঠানটির হোস্ট হিসেবে নির্বাচিত হওয়ায় আমি খুবই খুশি। আমার অনেকদিনের ইচ্ছে ছিল এই অনুষ্ঠানটিতে হোস্ট হিসেবে কাজ করার। এ বছর আমার সেই ইচ্ছেটি পূর্ণ হচ্ছে। আর এ জন্য আমি নির্বাচকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
 
এবিসি এবং ক্লার্ক প্রোডাকশন আনুষ্ঠানিকভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেনিফার লোপেজকে এই প্রথমবারের মতো ‘হোস্ট’ হিসেবে ঘোষণা করে।
 

উল্লেখ্য, আসন্ন অ্যালবাম ‘অল আই হেভ’-এর জন্য আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে পারফর্ম করবেন জেনিফার লোপেজ। ২২ নভেম্বর লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হবে এই জমকালো অনুষ্ঠানটি।