মার্কিন যুক্তরাষ্ট্রে টেক্সাস ও অ্যারিজোনা অঙ্গরাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে তিন জন।
নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাগস্টাফ ক্যাম্পাসে গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে গুলিবর্ষণকারী ১৮ বছর বয়সী ওই ছাত্রের নাম স্টিভেন জোনস। তিনি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী।
দ্বিতীয় ঘটনাটি ঘটে সাউদার্ন টেক্সাস ইউনিভার্সিটিতে। এখানে গুলিতে একজন নিহত হন। শুক্রবার সকালে হিউস্টনে অবস্থিত ক্যাম্পাসের চত্ত্বরে গুলিতে একজন নিহত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে নিহত ব্যক্তি প্রথমবর্ষের ছাত্র। এই ঘটনায় দু্ইজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে।
IMG0
এমন সময়ে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ে গুলিতে প্রাণহানির ঘটনা ঘটল যখন প্রেসিডেন্ট বারাক ওবামার গত সপ্তাহে ওরেগন স্টেটের রোজবার্গের একটি কলেজে গুলিতে নিহত নয়জনের স্বজনদের সঙ্গে দেখা করেছেন। তবে কী নিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। বিবিসি।