বিটিভি প্রকৌশলীকে কুপিয়ে জখম

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবিরকে (৩০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। 
 
জানা যায়, কর্মস্থল থেকে বেরিয়ে রাত সাড়ে আটটার দিকে বাসার সামনে রিকশা থেকে নামার পর ৩-৪জন যুবক ধারালো অস্ত্র নিয়ে হুমায়ুনকে ঘিরে ফেলে। যুবকেরা তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা হুমায়ুনকে এলোপাতাড়ি কোপায়। তিনি চিৎকার শুরু করলে ওই যুবকেরা মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। রাত পৌনে ১১টার দিকে হুমায়ুনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।