কাগজে প্রজ্ঞাপন প্রকাশ বন্ধ করেছে ভারত

 
অপচয় রোধ ও খরচ বাঁচাতে ভারতে সরকারি বিভিন্ন প্রজ্ঞাপন কাগজে প্রকাশ বন্ধ করেছে ভারত। ই-গেজেট প্রকাশের মাধ্যমে প্রতি বছর ৯০ মেট্রিক টন কাগজ ও ৪০ কোটি রুপি অর্থ বাঁচবে।
 
শনিবার টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অর্থের সাশ্রয়ের সঙ্গে সঙ্গে কাগজে ছাপানোর কাজের জন্য গাছ কাটা, রং ও রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয় হবে। সাশ্রয় ছাড়াও এটি পরিবেশ বান্ধব হবে।
 
ভারতের নগর উন্নয়নমন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু সম্প্রতি এক আদেশে সরকারি প্রজ্ঞাপন কাগজে ছাপানো বন্ধ করতে বলেন। আদেশ অনুসরণ করে আগামী ১ অক্টোবর থেকে সব প্রজ্ঞাপন ছাপানো বন্ধ করা হয়েছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
 
ঐ মুখপাত্র জানান, আগে একই জিনিস ছাপাতে সপ্তাহ, এমনকি মাসও লেগে যেত।  ই-পাবলিশিং শুরু করায় সময় বেঁচে গেছে। 
 
ভারত ২০০৮ সালে গেজেট অনলাইনে প্রকাশ শুরু করে। তবে এখন সেটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
 
নগর উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি মুদ্রণ বিভাগকে দেরি না করে পাঁচ দিনের মধ্যে সব ধরনের গেজেট কাগজে ছাপানো বন্ধ করে অনলাইনে প্রকাশের নির্দেশ দেয়।