বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হলে দেশি-বিদেশি কেউই নিরাপদ থাকেব না। সম্প্রতি বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হওয়া উচিত।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ২৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
শহীদ জেহাদ স্মৃতি পরিষদ আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।