তুরস্কের রাজধানী আঙ্কারায় দুইটি বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও ১২৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সমাবেশ করতে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার সময় শহরের প্রধান রেলস্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে।
তুরস্কের সংবাদ সংস্থা দোগান বলেছে, শহরের প্রধান রেলস্টেশনের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে মানুষের দেহ পড়ে আছে।
কুর্দিশ বিচ্ছিন্নতাবাদী গ্রুপ পিকেকে সঙ্গে চলমান সহিংসতা নিরসনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। খবর: বিবিসি ও এএফপি।