আনন্দবাজার গোষ্ঠীর প্রকাশনা বিভাগের সাবেক প্রধান দ্বিজেন্দ্রনাথ বসু আর নেই। শুক্রবার দুপুরে ৭৮ বছর বয়সে মারা গেছেন তিনি। পিওন থেকে প্রকাশক হওয়া এই ব্যক্তি বাদল বসু নামে পরিচিত ছিলেন।
পিটিআইর খবরে বলা হয়েছে, তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।
দেশ পত্রিকায় তার জনপ্রিয় আত্মজীবনী ‘পিওন থেকে প্রকাশক’ ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল। ২ অক্টোবর দেশ পত্রিকা বেরোনোর সময় তিনি নার্সিংহোমে চিকিত্সাধীন ছিলেন। জীবদ্দশায় আত্মজীবনীর শেষ কিস্তি লিখে গিয়েছেন।
বাদল বসু আনন্দ পাবলিশার্সের প্রকাশক ছিলেন। বাংলা বইয়ের প্রকাশক হিসেবে তিনি লন্ডন, ফ্রাঙ্কফুর্টসহ বিভিন্ন স’ান ভ্রমণ করেন।
ঝাড়গ্রামের প্রত্যন্ত দহিজুড়ি এলাকায় তার জীবন শুরু। কাকার হাত ধরে গৌরাঙ্গ প্রেসে সাইকেল পিওন হিসেবে যোগ দেন দ্বিজেন্দ্রনাথ। নিষ্ঠা ও দক্ষতাকে সম্বল করে মফস্বলের সাধারণ একটি ছেলে কিভাবে প্রকাশনা জগতের শীর্ষে উঠতে পারে তিনি তার চমকপ্রদ উদাহরণ।
খবর বাসসের।