‘বিদেশি হত্যা খালেদার হত্যার রাজনীতির দ্বিতীয় সংস্করণ’

 
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিদেশি নাগরিক হত্যাকাণ্ড খালেদা জিয়ার হত্যার রাজনীতির দ্বিতীয় সংস্করণ।’
 
শনিবার ঝালকাঠীর নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজ সেবা অধিদপ্তর এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে সুদমুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘দেশের জনগণের সমর্থন না পেয়ে খালেদা জিয়া যেমন ৯৩ দিন হরতাল-অবরোধের নামে আগুনে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন, তেমনি আন্তর্জাতিক সমর্থন না পেয়ে তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে বিভিন্ন দেশের মানুষ হত্যার রাজনীতিতে মেতে ওঠেছেন।’

খবর বাসসের।