বংশালে দেয়াল ধসে নির্মাণ শ্রমিক নিহত

 
রাজধানীর বংশালে পুরনো একটি গ্যারেজের দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। শনিবার বেলা তিনটার দিকে ৩১ নম্বর আবুল হাসনাত রোডের নূরবক্স লেন রোড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
 
বংশাল থানার উপ-পরিদর্শক আবদুর রউফ জানান, ওই শ্রমিক গ্যারেজ সংলগ্ন সড়কে নির্মাণ কাজ করছিলেন। দেয়াল ধসে পড়লে চাপা পড়ে তিনি মারা যান।
 
নিহতের পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে বংশাল থানার ওসি কুদ্দুস ফকির জানান।