হালকা পাকানো গোঁফ। বাঁকা চাহনিতে ক্রুর দৃষ্টি। অনেক দিন পরে তার আসন্ন ছবি ‘সুলতান’এ অচেনা লুকে সামনে এলেন সালমান খান। ফার্স্ট লুক প্রকাশের পর তা টুইটারে শেয়ার করেছেন সালমান নিজেই।
এই ছবিতে একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এরইমধ্যেই জোরদার ট্রেনিং শুরু করেছেন ‘ভাইজান’। যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘সুলতান’ এর ট্রেনিংয়ের ছবিই শেয়ার করেছেন সালমান। প্রিয়.কম।