রাজধানীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

 
রাজধানীর ডেমরা থেকে ১০০ পিস ইয়াবাসহ মো. সোহেল নামের এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।  শুক্রবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুনতাসিরুল ইসলাম জানান—গ্রেফতার সোহেল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। তিনি সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীতে খুচরা ও পাইকারি বিক্রি করতেন। গ্রেফতার সোহেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।