বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক বলেছেন, ‘দুই বিদেশিকে হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশে একেবারে নতুন। তাই এ দুই হত্যাকাণ্ডের ঘটনায় গোয়েন্দারা ব্যর্থ, এ কথা বলা যাবে না। ঘটনার পর আমরা অনেক বেশি সর্তক হয়েছি। অনেক বেশি নিরাপত্তার ব্যবস্থা করেছি।’
শনিবার বিকেলে রাজধানীর ভলিবল স্টেডিয়ামে ১৫তম আন্তঃজেলার মহিলা ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশে অবস্থানরত বিদেশি বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে কথা বলেছি। তাদের আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পর্কে অবহিত করেছি এবং তারা আমাদের গৃহীত ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।
খবর ফোকাস বাংলার।