রাজধানীর বনানীতে প্রাইভেটকারের ধাক্কায় মিলন (২৫) নামের এক পথচারী আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১১টার দিকে বনানী থানার কাকলি ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
বনানী থানার উপ-পরিদর্শক মো. জাকির হোসেন জানিয়েছেন। তিনি বলেন, 'একটি প্রাইভেটকার মিলনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ এবং তার চালককে আটক করা হয়েছে।'