রাজধানীতে গ্যাসপাইপ বিস্ফোরণে মা ও তিন সন্তানসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। রবিবার সকাল ৭টার দিকে উত্তরার আশকোনার একটি বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- রেহানা বেগম (৪৫), তার ছেলে রেদোয়ান (১৮) ও নিলয় (১২), মেয়ে আফসানা আক্তার (১৯) এবং প্রতিবেশী সখিনা বেগম (৪২)।
স্থানীয়রা দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতকালের বার্ন ইউনিটে ভর্তি করে।