বনানীর সৈনিকক্লাবে মিনিবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বাসচালক ফরহাদ হোসেনকে আটক করেছে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদা পারভীন বলেন, ‘মিরপুর-১৪ নম্বরগামী একটি মিনিবাস এক পথচারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’