ভারতীয় পরিচারিকার হাত কর্তনের অভিযোগ ওঠা সৌদি নিয়োগকারীর সমালোচনায় মুখর ভারত ও বিশ্ব। কিন্তু এই অভিযোগ অস্বীকার করে সেই নিয়োগকারী দাবি করেছেন যে বাড়ি থেকে পালাতে গিয়ে ওই মহিলা আহত হন এবং ফলশ্রুতিতে তার হাত কেটে ফেলতে হয়।
কস্তুরি মুনিরাথিনাম নামের ৫৮ বছর বয়সী এই পরিচারিকা এখন সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ভারত এই ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সহ সর্বস্তর থেকে এই ঘটনায় নিন্দা জানানো হয় এবং ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করার দাবি জানানো হয়। তবে তার নিয়োগকারী আরব নিউজকে বলেছেন যে বাড়ি থেকে পালাতে গিয়ে আহত হওয়ার কারণে এই মহিলা আহত হন এবং এই জন্য হাসপাতালে তার ডান হাত কেটে ফেলা হয়। তিনি বলেন, গত বৃহস্পতিবার আমার মা আসর নামাজ পড়ার সময়ে এই পরিচারিকা ঘরের দরজা বাইরে থেকে আটকে দেন। তারপর বিছানার চাদর ও তার কিছু পোশাক এক সঙ্গে জোড়া দিয়ে দড়ির মতো বানিয়ে সেটা ঝুলিয়ে চার তলা থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। একজন অভিবাসী শ্রমিক তাকে লাফ দিতে দেখেছে এবং সে লাফ দেওয়ার সময় পড়ে গিয়ে তার ডান হাতে ব্যথা পায়। ওই শ্রমিক পরে বাড়ির দাড়োয়ানকে জানায় এবং আমরা মা পুলিশ ও রেড ক্রিসেন্টকে ঘটনাটি সম্পর্কে জানায়। উদ্ধারকারীরা এসে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার ডান হাত কেটে ফেলা হয়। তিনি আরো দাবি করেন, পুলিশ এই ঘটনার তদন্ত করে প্রমাণ ও স্বাক্ষ্যর ভিত্তিতে নিশ্চিত হয়েছে যে ওই মহিলা জানালা দিয়ে লাফ দিতে গিয়েই আহত হয়েছে।
নিয়োগকারী জানান, দুই মাস আগে তার ৭০ বছর বয়সী মায়ের সহায়তার জন্য এই মহিলাকে নিয়োগ দেওয়া হয়। রিয়াদের ওই ফ্ল্যাটে তার মা একা থাকেন। এনডিটিভি