তিন নবজাতকের মৃত্যু: ৩ আসামি আবারো রিমান্ডে

 
রাজধানীর মোহাম্মদপুরে তিন নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন আসামিকে আবারো একদিন করে রিমান্ড দিয়েছে আদালত। রবিবার ঢাকার মহানগর হাকিম রাশেদ তালুকদার এই আদেশ দেন।
 
তারা হলেন-লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল আহাদ, হাসপাতালের প্রধান পরামর্শক (নবজাতক) শিশির রঞ্জন দাস ও মেডিকেল অফিসার মোহাম্মদ আফতাব উদ্দিন।
 
গত ৭ অক্টোবর তিন চিকিত্সককে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক(এসআই) কমল কৃষ্ণ সাহা। আসামি পক্ষ রিমান্ডের জন্য আবদেন জানান। আজ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ড দেয়া হয়। 

গত ২ অক্টোবর রাত নয়টা থেকে ১০টার মধ্যে এশিয়ান কার্ডিয়াক হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়। ঘটনার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ উধাও হয়ে যায়। ৩ অক্টোবর ঐ তিন আসামিকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। পরের দিন তাদর আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। পরে ৬ অক্টোবর মামলা করা হয়।