বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ‘সেরা গভর্নরের’ পুরস্কার আমার দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। স্থানীয় সময় শনিবার পেরুর রাজধানী লিমার শেরাটন হোটেলে বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সভা চলাকালে তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
লন্ডনভিত্তিক বাণিজ্য সাময়িকী ইমার্জিং মার্কেটসের পক্ষ থেকে পাঁচ দেশের অর্থমন্ত্রী এবং আরো চারজন গভর্নরের সঙ্গে আতিউর রহমানের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। ইমার্জিং মার্কেটস এশিয়ার ব্যবস্থপনা সম্পাদক টবি ফিল্ডসের হাত থেকে আতিউর রহমান পুরস্কার গ্রহণ করেন। এ পুরস্কার বাংলাদেশের জনগণ, উদ্যোক্তা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উত্সর্গ করেন গভর্নর।
পুরস্কার গ্রহণের পর ড. আতিউর রহমান বলেন, এই পুরস্কার আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিল। আমরা বিশ্বমন্দা প্রতিরোধ করেছি উত্পাদনশীল খাতে অর্থায়ন করে, অন্তর্ভূক্তিমূলক অর্থয়ান করে। আমরা টাকা আকাশে উড়াইনি। মাটিতে ফেলেছি উত্পাদনের জন্য।
তিনি বলেন, নতুন ধারার কেন্দ্রীয় ব্যাংকিংয়ের সুফল এরই মধ্যে পাওয়া যাচ্ছে। আমাদের ম্যাক্রো অর্থনীতি স্থিতিশীল, মূল্যস্ফীতি সহনীয়, সুদের হার কমছে, টাকার বিনিময় হার স্থিতিশীল। মাটির কাছে ব্যাংক যাচ্ছে। বিডিনিউজ।