বার্লিনে অবাধ বাণিজ্য চুক্তিবিরোধী সমাবেশ

 
জার্মানির রাজধানী বার্লিনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিকল্পিত অবাধ বাণিজ্য চুক্তির  বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি প্রায় দেড় লাখ লোক এতে অংশ নিয়েছে।
 
স্বেচ্ছাসেবী সংগঠন, বিরোধীদল ও পরিবেশবাদী গ্রুপগুলোর ডাকে শনিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরিকল্পিত চুক্তিটিকে ‘অগণতান্ত্রিক’ বলে আখ্যায়িত করেন বিক্ষোভকারীরা। এর ফলে শ্রমিকদের জীবনমান ও খাদ্য নিরাপত্তা হ্রাস পাবে বলে দাবি করেন তারা।
IMG0
IMG1
গত বছর থেকে জার্মানিতে তথাকথিত ‘ট্রান্সআটলান্টিক ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ’ (টিটিআইপি) চুক্তি পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে মানুষ। চুক্তিটি কার্যকর হলে বৃহৎ বহুজাতিক কোম্পালিগুলোর হাতে ক্ষমতা কুক্ষিগত হবে এবং ভোক্তা ও শ্রমিকদের ব্যয় বৃদ্ধি পাবে বলে মনে করছেন চুক্তি বিরোধীরা।