কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আবারো ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে রবিবার সকালে অবস্থান কর্মসূচি পালন করেছেন মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।
এ সময়, সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের আগামীকাল- সোমবার সকাল ১০টায় শহীদ মিনারে গণজমায়েতের আহব্বান জানিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। অবশ্য বিগত দিনের তুলনায় আন্দোলনকারীদের উপস্থিতি কম দেথা যায়।
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতমাস থেকে এ কর্মসূচি পালন করছেন মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। পরীক্ষার ফলাফল স্থগিত, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি ও পুনঃপরীক্ষা নেওয়ার দাবি জানান।
তারা অভিযোগ করেন, পরীক্ষার দিন সকালে ও আগেরদিন রাতে ফেসবুকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং প্রশ্নপত্রের সঙ্গে তা মিল রয়েছে। তবে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান বলেন, 'পরীক্ষার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা যুক্তিযুক্ত নয় পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে।' ফোকাস বাংলা।