কানাডায় নির্বাচনের আগেই ভোট গ্রহণ হচ্ছে

আগামী ১৯ অক্টোবর কানাডার ৪২তম জাতীয় নির্বাচন। এর আগেই ভোট গ্রহণ হচ্ছে। ১০, ১১, ১২ অক্টোবর শনি-রবি-সোমবার লং ওইক্যান্ডে নেয়া হচ্ছে আগ্রহীদের অগ্রিম ভোট। সে জন্য বিভিন্ন কমিউনিটি সেন্টার এবং বড় বড় বিল্ডিংয়ের নিচে খোলা হয়েছে অস্থায়ী ভোটকেন্দ্র।
 
বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেলো, ভোটাররা আগ্রহের সাথে ভোট দিচ্ছে।
 
টরন্টোর ইস্ট ইয়র্কের মেসি স্কোয়ার সেন্টারের নির্বাচনী সুপার ভাইজার জনাব ক্রিস জানান, আজকের ভোটগুলো আমরা সংগ্রহ করে ইলেকশন কানাডার অফিসে জমা রাখবো। যা আগামী ১৯ অক্টোবর আসল গণনা ভোটের সঙ্গে যুক্ত হবে। অনেকেই কাজে ব্যস্ত থাকে, তাই ভোটারদের সুবিধার্থে এ অগ্রিম ভোট নেয়ার ব্যবস্থা গ্রহণ করেছে ইলেকশন কানাডা।
 
ভোটকেন্দ্রের ছবি তুলতে গেলে সুপার ভাইজার জনাব ক্রিস বললেন, ‘ছবি উঠানো আইনি নিষেধ। গত সপ্তাহে ছবি তুলতে গেলে ইলেকশন কানাডা আবারো স্মরণ করিয়ে দেয়, ভোটকেন্দ্রের ভেতরের ছবি তুলে যে কোনো গণ মাধ্যম, টুইটার, ফেইসবুক ইত্যাদিতে প্রকাশ করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ।
 
তবে দরকার হলে কেন্দ্রের বাইরে আমার ছবি বা কেন্দের ছবি তোলার ক্ষেত্রে বাঁধা নেই।