বাসা খুঁজতে সাহায্য করবে অ্যাপ

 
বাসা খোঁজার জন্য এখন আর রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না। এখন ঘরে বসেই আপনি পছন্দ মতো বাসা খুঁজতে পারবেন। সম্প্রতি বাসা-বাড়ি, জমি, ফ্ল্যাট,অফিস, দোকান এমন নানান কিছু খোঁজার সুবিধার্থে পিবাজার নামের একটি অ্যাপ উন্মুক্ত করেছে পিবাজার ডটকম। গুগলের প্লে স্টোর থেকে স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করা যাবে।
 
পিবাজার ডটকমের প্রধান নির্বাহী মোহাম্মদ শাহীন বলেন, ২০১১ সালে পিবাজার ডটকমের যাত্রা। এখন পিবাজারে ৬০ হাজারের বেশি প্রপার্টি, ২৬ হাজার বাড়ির টু-লেট বিজ্ঞাপন, ১ হাজার ৫০০ রিয়েল এস্টেট কোম্পানি এবং ২০০ প্রপার্টি এজেন্ট রয়েছে। পিবাজারে চারটি বিভাগ (বাই, রেন্ট, ডেভেলপার ও ফাইন্ড অ্যান্ড এজেন্ট) রয়েছে।
 
শাহীন বলেন, অ্যাপের মাধ্যমে দেশের সব জেলার প্রপার্টির খোঁজ-খবর পাওয়া যাবে।