রাণী ও তার সন্তানকে কি উপহার দিচ্ছেন আদিত্য?

 
ইতালিতে গোপনে বিয়ে করার পর থেকে বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন পরিচালক আদিত্য চোপড়া ও অভিনেত্রী রাণী মুখার্জি। এরপর রাণীর অন্তঃসত্ত্বার বিষয়টি এই আলোচনাকে আরো বাড়িয়ে দেয়। শোনা যাচ্ছে, আদিত্য নাকি স্ত্রী রাণী ও তাদের অনাগত সন্তানকে একটি বড় উপহার দেবেন।
 
কিছুদিন আগে আদিত্য আনুষ্ঠানিকভাবে ‘বেফিকার’ ছবিটির ঘোষণা দিয়েছেন। এখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। এই ছবিটির সঙ্গে নাকি আদিত্যর উপহার দেয়ার বিষয়টি জড়িয়ে আছে।
 
একটি সূত্র জানিয়েছে, রাণীর সঙ্গে তাদের প্রথম সন্তানের জন্মদিনে আদিত্য তার ছবিটি মুক্তি দেবেন। জানা গেছে, আগামী বছরের জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে মা হবেন। আদিত্য ঐ সময়ই তার ছবিটি মুক্তি দেবেন। এটিই রাণী ও সন্তানের জন্য তার উপহার। খবর: ওয়ান ইন্ডিয়া।