ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার ব্লেইক

 
ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন অ্যালিসন ব্লেইক। রবার্ট গিবসনের এই উত্তরসূরি বর্তমানে পাকিস্তানে উপ হাইকমিশনারের দায়িত্বে রয়েছেন।
 
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের জানিয়েছে, আগামী জানুয়ারিতে ঢাকায় দায়িত্ব নেবেন ব্লেইক।
 

সাড়ে চার বছর ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা গিবসন নতুন কর্মস্থলে যাচ্ছেন। বর্তমানে ঢাকায় দায়িত্বপালনরত কূটনীতিকদের মধ্যে তিনিই সবচেয়ে পুরনো।